,

ভারতে মুসলিম তরুণীর দুর্দান্ত রেকর্ড

116597_156আন্তর্জাতিক ডেস্ক : ছোটবেলায় যখন আকাশ দিয়ে এরোপ্লেন উড়ে যেত, তখন অদ্ভুত একটা অনুভূতি কাজ করত তার মধ্যে৷ মন চাইত চোখের পলকে আকাশটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে৷ সেই জমতে থাকা ইচ্ছেটা আকার পেল অবশেষে৷ মুম্বইনিবাসী বছর সতেরোর আয়েশা আজিজ আজ ভারতের সব থেকে কমবয়সী পাইলট৷ বম্বে ফ্লাইং ক্লাবের পক্ষ থেকে তার হাতে তুলে দেয়া হলো স্টুডেন্ট পাইলট লাইসেন্স বা ফ্লাইট রেডিও টেলিফোন অপারেটরস লাইসেন্স (এফআরটিওএল)৷জানা গেছে, সেনার 172R প্লেনটি ১০ ঘণ্টা একাই চালিয়েছে আয়েশা৷

মুম্বইয়ে থাকলেও জন্মস্থান কাশ্মীর সব সময়েই রয়েছে টিন-এজার আয়েশার অন্তরে৷ এ বছর মুম্বইয়ের ক্রাইস্ট চার্চ স্কুল থেকে নিজের পড়াশোনা শেষ করলেও, ২০১১ সালেই স্টুডেন্ট পাইলট লাইসেন্স পাওয়ার প্রথম পরীক্ষা দেন তিনি৷ তারপর দ্বিতীয় পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন বম্বে ফ্লাইং ক্লাব থেকে৷ এর আগে নাসা স্পেস অ্যাকাডেমিতে দু‘মাসের ট্রেনিং প্রোগ্রামে সুযোগ পেয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায়৷ নাসায় তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আয়েশা বলেছেন, ভাষায় প্রকাশ করা যাবে না সেই অভিজ্ঞতা৷ সেখানে তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসেরও দেখা হয়েছিল৷স্বপ্লগুলো সত্যি হওয়া শুরু হয়েছে সবে৷ তাকে পূর্ণাঙ্গ রূপ দিতে আগামী দিনে যে সে বিমানচালিকাই হবে, সেই কথা অকপটে জানিয়েছেন আয়েশা৷

জানা গেছে, আয়েশার বাবা লোখাণ্ডওয়ালার শিল্পপতি আবদুল আজিজ, মা খালিদা আজিজ কাশ্মীরের বারামুলার বাসিন্দা৷ আয়েষা জানিয়েছে, তার ইচ্ছা প্রথমে প্লেন চালিয়ে মক্কা যাওয়া, তার পর কাশ্মীরে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা