,

কন্টাক্ট লেন্স ব্যবহারে বাড়তি সতর্কত‌া

19339-contact-lensঅনলাইন ডেস্ক : ‘চোখ যে মনের কথা বলে’ শুধু গানেই নয় সত্যিই চোখ মনের কথা বলে। মায়াবী চোখদুটি আপনাকে আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য চোখের কোনো বিকল্প নেই। তাই এই চোখকে ভালো রাখতে কত কী না করা হয়। চোখের সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও পাওয়ার এডজাস্ট করতে অনেকে চোখে কন্টাক্ট লেন্স পরে থাকেন অনেকে। এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে মেনে চলতে হবে বাড়তি কিছু সতর্কতা।
কন্টাক্ট লেন্স অবশ্যই সলিউশনে ডুবিয়ে রাখতে হবে। সাধারণ পানি ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে লেন্স সলিউশন থেকে তুলে সলিউশন পরিবর্তন করে দিতে হবে। লেন্স সলিউশন থেকে তোলার সময় কটনবার্গ দিয়ে তুলতে পারেন।

-নতুন লেন্স কিনলে সাথে নতুন লেন্স কেস কিনতে হবে। এক লেন্স কেস বারবার ব্যবহার করবেন না। চাইলে গরম পানিতে ফুটিয়ে লেন্স কেস ব্যবহার করতে পারেন।

-এক্সটেনডেড ওয়্যার লেন্স এবং ডিসপোজেবল লেন্স পাওয়া যায়। তবে ডিসপোজেবল লেন্স ব্যবহার করা ভালো। কারণ ধূলোবালিতে এক্সটেনডেড ওয়্যার লেন্সে সমস্যা হয়।

-লেন্স পরার আগে চোখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনার হাত পরিষ্কার করে নিতে হবে, কারণ জীবানু থেকে আপনার চোখে সমস্যা হতে পারে।

-কন্টাক্ট লেন্স ব্যবহার করলে অনেকের অ্যালার্জি, ইনফেকশন হয়। এজন্য লেন্স ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। অনেক সময় চোখ লাল হয়ে যায়। খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

-আপনার চোখজোড়া আপনার সম্পদ। তাই গুরত্বসহকারে যত্ন নিতে হবে চোখের। কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে সচেতস হোন। চোখকে ভালো রাখুন, সুস্থ রাখুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা