,

জেনে নিন রসুন ও মধুর মিশ্রণের স্বাস্থ্য উপকারিতা

19351-boroস্বাস্থ্য ডেস্ক : রসুন এবং মধুর স্বাস্থ্যগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের অভ্যন্তরীণ অ্যান্টিবায়োটিক তৈরি করে। এছাড়া রসুনের অ্যালিসিন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, রক্তজমাট বাঁধতে সাহায্য করে। এটি দেহে অ্যান্টি-ক্যান্সার এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল প্রভাব ফেলে থাকে।

রসুন এবং মধুর মিশ্রণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর স্বাস্থ্যগুণ নীরোগ দীর্ঘজীবন পেতে সাহায্য করে।

স্বাস্থ্য উপকারিতা:-
১। এই দুটি উপাদান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগের সাথে লড়াই করার শক্তি যুগিয়ে থাকে।

২। রসুন, মধুর মিশ্রণ ধমনীতে জমে থাকা চর্বি কাটাতে সাহায্য করে যা হৃদযন্ত্রে রক্ত চলাচল সচল রাখে।

৩। ঠান্ডাজনিত গলা ব্যথা দূর করতে রসুন মধুর মিশ্রণ বেশ কার্যকর।

৪। ডায়ারিয়া এবং পেটের সমস্যা দূর করতে রসুন মধুর মিশ্রণ খেতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহের ইনফেকশন দূর করে থাকে।

৫। শরীরের বিভিন্ন অংশের ফাঙ্গাল ইনফেকশন দূর করে ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে এই মিশ্রণটি।

যা যা লাগবে:-

৩-৪টি রসুনের কোয়া

১ কাপ বিশুদ্ধ মধু

একটি ছোট পাত্র

যেভাবে তৈরি করবে:

১। প্রথমে রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে নিন।

২। এবার রসুনের কোয়াগুলো একটি পাত্রে ঢেলে দিন।

৩। রসুনগুলোর মধ্যে অল্প অল্প করে মধু ঢেলে দিন। সম্পূর্ণ পাত্রটি মধু দিয়ে ঢেকে দিন।

৪। তারপর পাত্রটি কিছুদিনের জন্য স্বাভাবিক তাপমাত্রায় অথবা ফ্রিজে রেখে দিন।

প্রতিদিন আধা চামচ করে দিনে সর্বোচ্চ ছয়বার এটি খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা