,

১৪ বছর আগের গানের নাচে মাতলেন ঐশ্বর্য (ভিডিও)

19353-ash-danceবিনোদন ডেস্ক : হোক না ১৪ বছর আগের কথা। একটু বরং সুযোগের অপেক্ষা। এতেই অতীতে ফিরে গেলেন বলিউড তারকা ঐশ্বর্য রায়।
আর সেই গানের নায়িকা যেখানে খোদ মঞ্চে উপস্থিত, সেখানে কোনও কথা চলে না স্বাভাবিকভাবেই। ঘটলোও তাই।

সেই ডান্স স্টেপ। রিওয়াইন্ড! ঠিক যেন ১৪ বছর আগের সেই ছবির এক টুকরো মুহূর্ত। ২০০২ সালের সঞ্জয় লীলা বনশালীর সেই ব্লকব্লাস্টার ছবি আর ছবির হিট গান ‘ডোলা রে’ এবং ছবির প্রধান নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই সবক’টি এক্স ফেক্টর একসঙ্গে উপস্থিত থাকলে ম্যাজিক না হয়ে যায় কোথায়?

কিছুদিন আগেই একটি জনপ্রিয় টিভি শো-তে তার আপকামিং ছবি সরবজিতের প্রচারে এসেছিলেন ঐশ্বরিয়া। বরাবরের মতো এদিনও লং স্কার্ট আর সিক্যুইনের টপে গ্ল্যামারাস দেখাচ্ছিল তাকে।

ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন মিকা সিংহ, ছবির নায়ক রণদীপ হুডা ও পরিচালক ওমঙ্গ কুমার। আর সেখানেই দর্শকদের আবদার রেখে ‘ডোলা রে’-এর তালে পা মেলান ঐশ্বর্যা। সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা।

https://youtu.be/Xb_tgbGYmfs

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা