,

প্রসবকালীন অর্গাজম হয় ৬ শতাংশ নারীর

13স্বাস্থ্য ডেস্ক : স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের কী পরিমাণ কষ্ট তা একমাত্র জন্মদাত্রী মা-ই ভালো বলতে পারবেন। এই কষ্টের অনুভূতি অন্য কারো পক্ষে বুঝা সম্ভব নয়। অধিকাংশ মায়েদের ক্ষেত্রে সন্তান জন্মদানের বিষয়টি হচ্ছে, কঠিন, দীর্ঘায়িত, শ্রমসাধ্য এবং ব্যথাতুর একটি অভিজ্ঞতা। তবে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ব্যথাতুর এই অভিজ্ঞতার বিপরীত প্রভাব ফেলতেও পারে কোনো কোনো মায়ের ক্ষেত্রে।

জরিপে বলা হয়েছে, ছয় শতাংশ মা স্বীকার করেছেন, সন্তান জন্মাদানের সময় তারা ‘অর্গাজম’ এর স্বাদ পেয়েছেন। চিকিৎসা গবেষক এবং ধাত্রীরাও বলেছেন কিছু নারীর ক্ষেত্রে তারা এমনটি হতে দেখেছেন।

গবেষণায় বলা হয়েছে, অর্গাজম এবং বেদনাদায়ক উভয় অনুভূতির ক্ষেত্রে মস্তিষ্কের অ্যানটেরিওর সিনগুলেট করটেক্স এবং ইনসুল অংশ দুইটি সক্রিয় হয়। অর্গাজম এবং জন্মদানের সুনির্দিষ্ট যোগসূত্রের বিষয়টি গবেষকদের কাছে এখনো বিবাদের বিষয়।

২০১৩ সালে সেক্সোলজিস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছিল, সন্তান জন্মদানের সময় ০.৩ শতাংশ নারীর অর্গাজম হয়। আর সাম্প্রতিক এই গবেষণায় এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬ শতাংশে। এখন অধিকাংশ নারী এই ব্যাপারে মুখ খুলছেন। আর গবেষকরাও ভিন্ন পদ্ধতি অনুসরণ করছেন।

যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষক ব্যারি কোমিসারুক বলেন, এটি জন্মপথকে উত্তেজিত করে। তাছাড়া, সার্ভিক্স, যৌনি, ভগাঙ্কুর এবং জরায়ু সঙ্কোচনকে উদ্দীপ্ত করে। অনেক নারী বলেছেন, যৌন অর্গাজমের সময় জরায়ু সঙ্কোচনের অনুভূতি আনন্দদায়ক হয়। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা