,

৫০টিরও বেশি গণকবরের সন্ধান ইরাকে

 

আন্তর্জাতিক ডেস্ক : এক সময়ে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ইরাকের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে জানিয়েছেন জাতিসংঘ দূত জান কুবিস। শনিবার সংস্থাটির নিরাপত্তা পরিষদকে তিনি এ তথ্য জানান।গণকবরগুলোকে জঙ্গি গোষ্ঠি ‘আইএসের জঘন্য কর্মকাণ্ডের প্রমাণ’ বলে নিরাপত্তা পরিষদের কাছে উল্লেখ করেন জান কুবিস। সম্প্রতি জঙ্গি ওই সংগঠনটির কাছ থেকে ইরাকের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের পর গণকবরগুলোর সন্ধান মেলে।

2016_05_07_16_51_31_i8pd4pZgELPavVMt9b1SX3U5Y1niLP_original

 

সর্বশেষগুলোর মধ্যে গত এপ্রিলে দেশটির রামাদিতে যে গণকবরের সন্ধান পাওয়া যায় তাতে অন্তত ৪০টি মৃতদেহ মাটি চাপা দেয়া হয়েছিল। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত কুবিস বলেন, আন্তর্জাতিক মহলের উচিৎ এর জন্য ব্যবস্থা নেয়া।গত বছরের ডিসেম্বরে আইএসের হাত থেকে রামাদির একাংশ নিয়ন্ত্রণে নেয় ইরাকি বাহিনী। ২০১৫ সালের মে মাস থেকে শহরটি জঙ্গিদের দখলে ছিল। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শহরটি দখলে রাখার চেষ্টা চালায় আইএস। শহরের বেশ কয়েকটি এলাকার প্রতিরোধ চালিয়ে যায় আইএসের যোদ্ধারা।

 

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী তাদের প্রতিরোধ ভেঙে ওই এলাকাগুলো পুনরুদ্ধারের পর শহরটির ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। রামাদি ছাড়াও একসময় আইএসের দখলে থাকা উত্তর ইরাকের সিনজার ও তিকরিতের কাছে এবং পশ্চিম ইরাকের আনবারের কাছেও বিভিন্ন গণকবরে মানুষের দেহাবশেষ পাওয়া যায়।

 

আইএসের জঙ্গিরা যাদের হত্যা করে এসব গণকবরে কবর দিয়েছে তাদের মধ্যে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, ইরাকি সেনা, নারী ও সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এছাড়া সিরিয়ার যেসব এলাকা আইএসের দখলমুক্ত হয়েছে সেসব এলাকাতেও গণকবর আবিষ্কৃত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা