,

জামায়াতের হরতাল প্রতিহতের আহ্বান গণজাগরণ মঞ্চের

 

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে দলটির ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ। হরতাল প্রত্যাখ্যান করে আগামীকাল সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।সংবাদ মাধ্যমে পাঠানো গণজাগরণ মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এ দেশের মানুষকে নির্বিচারে হত্যার পরিকল্পনাকারী মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির রায়ে সারা দেশের মানুষ খুশি। দেশবিরোধী যুদ্ধাপরাধী সংগঠনের ডাকা হরতাল সাধারণ মানুষ বরাবরের মতোই ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।

moncho

বিবৃতিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। সংঘবদ্ধভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশে কোনো হরতাল ডাকার অধিকার এই সংগঠনের নেই।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের আমির যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। হরতালের নামে নাশকতার চেষ্টা করে বা কোনোরকম ষড়যন্ত্র করে এই নরঘাতককে রক্ষা করা যাবে না। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তা হতে দেবে না। নিজামীর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।’

তিনি সারা দেশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জামায়াতের ডাকা যুদ্ধাপরাধী রক্ষার হরতাল প্রতিহত করুন। যার যার কাজে যোগদান করুন। জামায়াত-শিবির যেন কোনোরকম নাশকতা চালিয়ে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক এবং রাজপথে সোচ্চার থাকতে হবে।’

নিজামীর মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী গোষ্ঠীকে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দেওয়া যাবে না। দ্রুত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা