,

বিশ্বাসঘাতক-প্রতারক নেইমার!

19331-neymarস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারের (জে আর) কড়া সমালোচনা করলেন ডিআইএস কোম্পানির নির্বাহী পরিচালক রবার্তো মরিনো। বলেছেন নেইমার কখনোই ব্রাজিলের রোল মডেল হতে পারে না। শুধু তাই নয়, সাবেক সান্তোস তারকাকে বিশ্বাস ঘাতক-প্রতারক বলেও মন্তব্য করেছেন তিনি।
এ বিষয়ে রবার্তো মরিনো বলেন, ‘আমাদের শিশুদের কাছে নেইমার একজন আদর্শ হতে পারবে না। সে যখন ছলনা করে কর ফাঁকি দিয়ে দুর্নীতি করে তখন আর সে আমাদের আইকন থাকে না। আমরা তাকে বিশ্বাসঘাতক, প্রতারক এবং প্রবঞ্চনাকারী বলে মনে করি।’

২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকেই পারফরম্যান্সের কারণে যেমন মাঠে তেমনি কর ফাঁকিসহ নানান কার্যক্রমের জন্য মাঠের বাইরেও আলোচিত নাম হয়ে উঠেন নেইমার।

তবে নেইমারের কারণে আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ডিআইএস কোম্পানির। তাই তো মরিনো এখন নেইমারের পিছু নিয়েছেন। তবে নেইমারের ছল-ছাতুরি প্রথম ধরা পড়ে ২০১২ সালে। এ বিষয়ে মরিনো বলেন, ‘ঝুঁকি থাকা সত্বেও নেইমারের পেছনে আমরা অনেক অর্থ ব্যয় করেছি। কিন্তু একটা সময় আসে যখন জানতে পারি যে আমাদের সাথে সে প্রতারণা করছে।’

কাতালান ক্লাব বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটছে নেইমারের। কাতালানদের জার্সিতে ৯১ ম্যাচ খেলে ৫৪ গোল করেন তিনি। কিন্তু সম্প্রতি নেইমারের দল ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে পড়েছে।তবে লালিগার শিরোপা জয়ের ব্যাপারে এখনও শতভাগ আশাবাদী নেইমারের বার্সা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা