,

‘চতুর্থ ধাপেও ভোট জালিয়াতির মহোৎসব’

125নিজস্ব প্রতিবেদক : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার ন্যায় চতুর্থ দফায়ও সরকার ভোট জালিয়াতির মহোৎসব চালিয়ে কেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

চতুর্থ দফা ভোট চলাকালে শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ”৪৭টি জেলার ৭০৩টি ইউপি নির্বাচনে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা ব্যালট পেপারে সিল মেরে, জাল ভোট দিয়ে ব্যাল্ট বাক্স ভরে রেখেছে।”

তিনি বলেন, ”আইন অনুযায়ী সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার রাত থেকেই ক্ষমতাসীনরা ব্যালট বাক্স ভরে রেখেছে। বাকিটা সকালে সকল ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনদের কেন্দ্র দখল ও জাল ভোটের কথা জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং প্রশাসন সরকারদলীয় প্রার্থীদের সহযোগিতা করেছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা