,

বাংলাদেশ সফরকে ‘ফলপ্রসূ’ বললেন নিশা

nisha_112097_0নিউজ ডেস্ক : সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এই সফরকে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেক করে জানিয়েছেন, এই সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবেলায় সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।

আজ শনিবার বাংলাদেশে দুই দিনের সফর শেষে দেশে ফিরে টুইটারে একথা জানান নিশা।

বাংলাদেশ সফর নিয়ে তিনি পরপর তিনটি টুইট করেন। এতে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি ফলপ্রসূ সফর শেষে দেশে ফিরেছি। সফরে আমাদের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবেলায় সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।’

দ্বিতীয় টুইটে নিশা বলেন, ‘এটা সুস্পষ্ট যে, বাংলাদেশে ধর্ম, বর্ণ ও যৌনতা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে।’

তৃতীয় টুইটে তিনি বলেন, ‘যেসব খুনি ও সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ানো এবং গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতার ক্ষতিসাধনের চেষ্টা করছে তাদের থামাতে আমাদের লক্ষ্য অভিন্ন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা