,

ফেসবুকে অভিযোগ পেয়ে মন্ত্রীর অ্যাকশন!

002 (2)_112094_0নিজস্ব প্রতিবেদক : ছদ্মবেশে অভিযান, বাসে উঠে চালককে তিরস্কার, সড়কে আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষণিক শাস্তি দেয়াসহ নানা ঘটনা ঘটিয়ে প্রায়ই আলোচনায় থাকেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই ধারাবাহিকতায় এবার তিনি ফেসবুকে অভিযোগ পেয়ে বিমানবন্দর এলাকায় বিআরটিসি’র জোয়ারসাহারা ডিপোতে শনিবার সকাল ৯টার দিকে অভিযানে যান। অভিযোগের সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যান সরকারের আলোচিত এই কর্তাব্যক্তি।

নোংরা বাস, মেরামতযোগ্য বাসগুলো দিনের পর দিন ফেলে রাখা, অবহেলা করা, বাসে মেশিনারি জিনিস ফেলে রেখে নষ্ট করা –এমন সব ঘটনা স্বচক্ষে দেখে বিআরটিসির জোয়ারসাহারা ডিপো ম্যানেজার নায়েব আলীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন ‘ফাটাকেস্ট’ খ্যাত মন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, গত বৃহস্পতিবার কোনো এক সময় মন্ত্রীর ফেসবুকে বিআরটিসির বাস নোংরা, ফ্যান চলে না, সিট ভাঙা, বসা যায় না এসব অভিযোগ করেন জনৈক ব্যক্তি। অভিযোগ আমলে নিয়ে শনিবার সকালে কোনো প্রটোকল বা কর্মকর্তাদের গাড়ির বহর ছাড়াই বিআরটিসির জোয়ারসাহারা ডিপোতে প্রবেশ করেন মন্ত্রী। আচমকা এমন অভিযানে ভ্যাবাচ্যাকা হয়ে পড়েন ডিপো সংশ্লিষ্টরা।

আগের দিন শুক্রবারও রাস্তায় ব্যস্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কোনো আয়োজন ছাড়া মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অ্যাকশন চালান সাভার এলাকায়।

আজকের অভিযান চালানোর সময় তিনি সড়কে বাস না দিয়ে ডিপো ভর্তি করে ফেলে রাখা, পরিষ্কার না করে ডিপোতে জঞ্জাল ফেলাসহ এমন অনেক ঘটনার কারণ জানতে চান।

অভিযোগের সত্যতা পেয়ে মন্ত্রী সাধারণ পথচারীবেশে বিমানবন্দর সড়কের পাশে রাখা সিঙ্গেল ডেকার, ডাবল ডেকার ও আর্টিকুলেটেড ৮টি বাসে একের পর এক উঠে পড়েন। দেখতে পান যাত্রী নেই, কিন্তু আছে মশার ভাগাড়। এর মধ্যে তিনটি বাসে মশার দীর্ঘদিনের আস্তানা গেড়ে রাখা।

ডিপোতে অভিযানে যাওয়ার আগে মন্ত্রী হঠাৎ করে যাত্রীবাহী কয়েকটি বাসে উঠে গাড়ির সিট ভাঙা, নোংরা, ফ্যান নেই, কোনোটি চলে না এসব প্রত্যক্ষ করেন।

এসময় বাসে থাকা অনেক যাত্রীকে মন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান। একইসঙ্গে এমন অভিযান বন্ধ না করারও আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা