,

আখাউড়ায় আট চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

Up Election Main Logoব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপি, জাতীয় পার্টি (জাপা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ আটজন চেয়ারম্যান প্রার্থী আজ শনিবার নির্বাচন বর্জন করেছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী চারজন, জাপার প্রার্থী তিনজন ও একজন স্বতন্ত্র প্রার্থী।

ভোটারদের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দেওয়া, প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে এই প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিএনপির চার প্রার্থী হলেন আখাউড়া উত্তরের আল আমিন ভূঁইয়া, দক্ষিণের মো. শাহ নোয়াজ খান, মনিয়ন্দের মো. রবিউল্লাহ ভূঁইয়া ও ধরখারের হুমায়ূন কবির জীবন।

জাপার তিন প্রার্থী হলেন উত্তরের জামাল ভূঁইয়া, দক্ষিণের মো. মনিরুল ইসলাম ইসলাম ভূঁইয়া ও ধরখারের মো. সাফিকুল ইসলাম।

এ ছাড়া মনিয়ন্দ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহবুবুল আলম চৌধুরীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা