,

মুস্তাফিজ আতঙ্কে জাদেজা

Mustafizur-Rahmanস্পোর্টস ডেস্ক : মাত্র ১২ মাস আগে তার আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে আগমণ। এরপর শুধু বিস্ময়ই ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরার এক অজ-পাড়া গ্রাম থেকে উঠে এসেছেন ২০ বছর বয়সী এই তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে যেমন, ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলেও নিজের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন দ্য ফিজ। ধীরে ধীরে হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। সর্বশেষ গুজরাট লায়ন্সের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি।

এ পর্যন্ত খেলেছেন ৮ ম্যাচ। উইকেট নিয়েছেন ১০টি। মুস্তাফিজের নামের পাশে অবশ্য উইকেটের সংখ্যাটা বড় বেশি বেমানান। এর কারণও আছে। প্রতিটি দলই মাঠে নামার আগে মুস্তাফিজকে ঠেকানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামে। তার বলে উইকেট না দেয়ার প্ল্যানটাই তারা করে বেশি। সে ক্ষেত্রে সুবিধা হচ্ছে সানরাইজার্সের বাকি বোলারদের।

প্রতিপক্ষ পরিকল্পনা করে মুস্তাফিজকে নিয়ে; কিন্তু উইকেট বিলিয়ে দেয় অন্যদের বলে। মুস্তাফিজের ইকনোমি রেট দেখলেই বোঝা যায়, প্রতিপক্ষ কতটা সচেতন তাকে নিয়ে। তার বলে রান নেবে না। ধরে খেলে কোনভাবে উইকেট বাঁচাতে পারলেই যেন বাঁচে। যে কারণে তার স্পেলে ডট বলের পরিমাণটাও উল্লেখযোগ্যহার বেশি। একই সঙ্গে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের তার বলে হতবুদ্ধি হয়ে যাওয়াতেই বোঝা যায় তিনি কতটা বিধ্বংসী। তবে একজন আছেন, যার সামনে মুর্তিমান আতঙ্ক মুস্তাফিজুর রহমান। তিনি হলেন ভারতীয় ক্রিকেটে ‘স্যার’ নামে পরিচিত রবীন্দ্র জাদেজা।

ভারতীয়দের কাছে আবার তিনি তথাকথিত সেরা অলরাউন্ডারও বটে। কিন্তু মুস্তাফিজের সামনে আসলেই কেমন যেন ফাটা বেলুনের মত চুপসে যান তিনি। যতবারই তিনি মুস্তাফিজের মুখোমুখি হয়েছেন, ততবারই উইকেট দিতে বাধ্য হয়েছেন। একবার, দুবার কিংবা তিনবার নয়। গত এক বছরে মোট ৬ বার মুস্তাফিজের শিকারে পরিণত হয়েছেন তিনি। দ্য ফিজের কাছে খুব সহজ শিকারই মনে হয় স্যার জাদেজা। সর্বশেষ গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচেও তার উইকেট নিলেন সানরাইজার্সের আদরের ফিজ।

আন্তর্জাতিক ক্রিকেট হোক আর ঘরোয়া আইপিএল হোক রবীন্দ্র জাদেজাকে মোট ৩০টি বল করেছেন মুস্তাফিজ। এই ৩০ বল থেকে জাদেজা নিতে পেরেছেন মাত্র ১৬ রান এবং আউট হয়েছেন ৬বার। এর মধ্যে তিনবারই হয়েছেন সরাসরি বোল্ড।

শুক্রবার গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলতে নেমে শেষ দিকে এসে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিতে বাধ্য হন জাদেজা। ক্যাচটি তালুবন্দী করেন ভুবনেশ্বর কুমার। এর আগে মুস্তাফিজের বলে ক্যাচ দেন দিনেশ কার্তিক। ব্রেন্ডন ম্যাককালামও ক্যাচ তুলেছিলেন; কিন্তু ধিখর ধাওয়ান সেটি তালুবন্দী করতে ব্যার্থ হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে