,

মুখ খুললেন পানামা পেপারস ফাঁসকারী

panama_12096_1462587809আন্তর্জাতিক ডেস্ক : পানামার ল’ ফার্ম মোসাক ফনসেকার এগারো মিলিয়ন গোপন নথি ফাঁসকারী ব্যক্তিটি প্রথমবারের মতো মুখ খুলেছেন।

পানামা পেপারস ইস্যুতে গভীর তদন্তের জন্য আইনশৃংখলা বাহিনীকে সাহায্য করতে নিজেকে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন বলে শুক্রবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

১৮০০ শব্দের এক বিবৃতিতে জন ডো বলেন, তিনি কখনোই কোনো দেশের গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের হয়ে কাজ করেননি। যদিও তিনি জন ডো নামে লিখিত বিবৃতি দিয়েছেন কিন্তু তিনি পুরুষ না নারী এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেই জানিয়েছে এএফপি। বিবৃতিতে তিনি লেখেন, ‘আমাদের ব্যাংক, কর এবং অর্থনৈতিক সেক্টরগুলো ব্যর্থ হয়েছে।

তারা ধনীদের ফাঁকি ধরার বদলে মধ্য ও নিুবিত্তদের নাজেহাল করতেই ব্যস্ত।’ তিনি আরও বলেন, ‘হাজার হাজার মানুষকে বিচারের মুখোমুখি হতে হবে যদি আইনশৃংখলা বাহিনী সঠিক ভূমিকা পালন করে। বিস্তারিত তথ্যের জন্য আমি নিজেও আইনশৃংখলা বাহিনীকে সাহায্য করতে প্রস্তুত।’ পানামা পেপারসের সব ঘটনা জানতে হয়তো কয়েক বছর এমনকি এক দশক সময়ও লেগে যেতে পারে বলে অজ্ঞাত সূত্রটির বরাত দিয়ে জানায় বিবিসি।

মার্কিন কালো তালিকায় পানামার মানি লন্ডারিং পরিবার : ড্রাগ বিজনেস করে অবৈধ টাকা উপার্জন এবং সেগুলো গোপনে অন্য দেশে বিনিয়োগ করে ধরা খেয়েছে পানামার বিখ্যাত ওয়াকড পরিবার।

শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অর্থ পাচারের অভিযোগে পানামার স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের ছয় সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তাদের মার্কিন কালো তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে পরিবারের এক সদস্য নিদাল ওয়াকডকে কলম্বিয়ার বোগোডা বিমানবন্দর থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

লেবানিজ বংশোদ্ভূত আবদুল মোহাম্মদ ওয়াকড এবং তার সন্তানদের বিরুদ্ধে ওয়েব কোম্পানির মাধ্যমে মাদক ব্যবসা ও মুদ্রা পাচারের প্রমাণ মিলেছে বলে দাবি ডেইলি মেইলেরœ। এছাড়াও কলম্বিয়া এবং মেক্সিকোর মাদক সম্রাটদের মাধ্যম হিসেবে কাজ করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। ফারেস ওয়াকড একই সঙ্গে পানামা, কলম্বিয়া ও লেবাননের নাগরিক। হাতুম ওয়াকডের স্পেন, কলম্বিয়া ও পানামার নাগরিকত্ব আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে