,

মাঠেই পড়ে গেলেন ক্যামেরুন ফুটবলার, হাসপাতালে মৃত্যু

ekengস্পোর্টস ডেস্ক : ডিনামো বুখারেস্ট এবং ক্যামেরুন মিডফিল্ডার প্যাট্রিক একেঞ্জ খেলা চলাকালীন সময়ে মাঝ মাঠে পড়ে গিয়ে মারা গেছেন।

ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৬ বছর বয়সী এ ফুটবলার। শনিবার সকালে বিবিসির খবরে এ কথা জানা যায়।

জানা গেছে, রোমানিয়ান লিগের ডিনামো এবং ভিতোরুলের মধ্যে খেলা চলছিল। খেলার ৭০ মিনিটে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন প্যাট্রিক।

হাসপাতালে নেয়ার ২ ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এক টুইট বার্তায় ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশন প্যাট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্যাট্রিকের আগের ক্লাব করডোভা প্যাট্রিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

এর আগে ২০০৩ সালে ক্যামেরুন মিডফিল্ডার ভিভেন ফো ফ্রান্সে অনুষ্ঠিত কনফেডারেশন ক্লাব চলাকালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঝ মাঠে পড়ে গিয়ে মারা যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে