,

ভারতীয় সেনা কর্মকর্তা আটক স্বর্ণ লুটের অভিযোগে

 
আন্তর্জাতিক ডেস্ক : চোরাই পথে আসা স্বর্ণ লুটের অভিযোগে ভারতের এক উর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে জানান, তারা বুধবার কর্নেল জসজিৎ সিং নামের এক সেনা কর্মকর্তাকে স্বর্ণ লুটের অভিযোগে গ্রেপ্তার করেছেন।কর্নেল জসজিৎ সিংয়ের বিরুদ্ধে গত বছরে ডিসেম্বরে মিয়ানমার থেকে চোরাই পথে আসা স্বর্ণ লুটপাটের অভিযোগ ছিল।

2016_05_06_21_17_57_IDBS06Dm2p1flDjvqW8SciDsrosiLT_original

 

পুলিশ আরো জানায়, ওই কর্মকর্তা জানতো যে এই পথে স্বর্ণ চোরাচালান হয়ে থাকে। তাই তিনি ভেবে চিন্তেই তার সশস্ত্র কর্মকর্তাদের স্বর্ণ লুটপাটের জন্য আদেশ দিয়েছিলেন। ওই ঘটনার সাথে জড়িত আরো আট সেনা কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানায়। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে ওই ঘটনার তদন্ত কাজ শুরু করেছে।

 

উল্লেখ্য, মিজোরাম উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এর দক্ষিণে মিয়ানমার ও বাংলাদেশের প্রায় ৭২২ কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে। উত্তরাংশের সীমানায় মণিপুর, আসাম ও ত্রিপুরা অবস্থিত। মিজোরাম সীমান্ত প্রদেশ হওয়ায় ওই অঞ্চলটি চোরাকারবারীদের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা