,

এ কেমন কান্ড? বাবার বিয়েতে বরযাত্রী!

19291-boroনিউজ ডেস্ক : বাবা বিয়ে করছেন! নতুন মা আসছেন ঘরে। বেশ খুশিরই খবর বলা যায়। তাই তো দুই ছেলে আর এক মেয়ে মিলে বাবাকে বর হিসেবে সাজায়। এরপর তিন ভাই-বোন মিলে বর বাবাকে নিয়ে যায় কনে বাড়িতে। তিন সন্তানই বরযাত্রী। তবে বিয়ে বাড়িতে গিয়ে দেখা দেয় বিপত্তি। বিয়ে রেজিস্ট্রি বইতে সাক্ষী পাওয়া যাচ্ছে না। কি আর করা, অবশেষে সাক্ষীও হতে হলো বড় ছেলেকে।

শুক্রবার (৬ মে) এমনই এক বিয়ের ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে।

বরের নাম এসএম সেলিম মিয়া। তিনি স্বর্ণঘোষ গ্রামের হাজী সিরাজ উদ্দিন শরীফের ছেলে। চাকরি করেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে।

কনে হলেন- শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর মুন্সীকান্দি গ্রামের আব্দুল গনি মুন্সীর মেয়ে নাজমা বেগম।

এলাকাবাসী জানায়, ১৯৯২ সালে শরীয়তপুর পৌরসভার কাগদী এলাকার মরহুম আব্দুল আজিজ শাহের মেয়ে শাহানা আক্তার রুমার সঙ্গে বিয়ে হয় সেলিম মিয়ার। গত দুই যুগের সংসার জীবনে তাদের ঘরে আসে দুই ছেলে আর এক মেয়ে। দম্পাত্যজীবন অনেক সুখী ছিলেন তারা। কিন্তু সে সুখ সহ্য হয়নি কারোই।

মাস তিনেক আগে রুমার মৃত্যু হয়। মায়ের শূন্যতা ঘিরে ধরে তিন সন্তানকে। সন্তানদের সুখ-শান্তি ও লেখাপড়ার কথা চিন্তা করে সেলিম আবারো সংসার পাতার পরিকল্পনা করে। সে মোতাবেক শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। দুপুরে তিন সন্তান তাদের বাবা সেলিম মিয়াকে বর সেজে নিয়ে যায় মুন্সীকান্দি গ্রামে। নাজমা বেগমের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়। কিন্তু রেজিস্ট্রি বইয়ে স্বাক্ষর দিতে হয় বড় ছেলেকে। এসময় মেয়ে প্রভাও ছিল পাশে।

প্রতিবেশীদের মন্তব্য, এখন যে মেয়েটি সেলিমের ঘরে বউ হিসেবে এসে সে যদি রুমার রেখে যাওয়া সন্তানদের মায়ের মমতা দিয়ে ভালোবেসে আগলে রাখতে পারে তবেই ভালো। সে প্রত্যাশা সবারই।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা