,

পাকিস্তানের কোচ হিসাবে নিয়োগ পেলেন মিকি আর্থার

19288-boroস্পোর্টস ডেস্ক : ওয়াকার ইউনিসের পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে মিকি আর্থার দক্ষিণ আফ্রিকা (২০০৫-১০) ও অস্ট্রেলিয়া (২০১১-১৩) দলের কোচের দায়িত্ব পালন করেছেন। পিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে আর্থার দায়িত্ব গ্রহণ করবেন।

মিকি আর্থার ঘরোয়া কিছু ফ্রাঞ্চাইজিরও কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি বিপিএলে ঢাকা ডায়নামাইটস, সিপিএলে জ্যামাইকা তালাওয়াশ ও পিএসএলে করাচি কিংসের হয়ে দায়িত্ব পালন করেছেন।

মিকি আর্থার দক্ষিণ আফ্রিকার হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। কিন্তু তিনি ১১০টি ফার্স্ট ক্লাস ও ১৫০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রান সংখ্যা ৬৬৫৭। আর লিস্ট এ ক্রিকেটে করেছেন ৩৭৭৪ রান।

সম্প্রতি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিস। আর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে