,

জয়ের দেখা পেল মাশরাফির কলাবাগান

mashস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে ঝিমিয়ে পড়া দল নিয়ে কুমিল্লার হয়ে শিরোপা ঘরে তুলেছেন। কিন্তু সেই মাশরাফির ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) কী হলো ভক্তরা বুঝতে পারছেন না।

টানা তিন ম্যাচ হারে তার দল কলাবাগান ক্রীড়া চক্র। তবে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেলেন জাতীয় দলের এ অধিনায়ক। শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে মাশরাফির দল ৪৯ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।

এদিন আগে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে কলবাগান। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেন জিম্বুবুয়ের এই ব্যাটসম্যান। এছাড়া সাদমান ৪৭ রান ও ৩৭ রান করেন।

সিসিএসের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া সালমান হোসেন ও উত্তম সরকার ২টি করে উইকেট পান। ২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সমর্থ হয় সিসিএস।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উত্তম সরকার। এছাড়া পিনাক ঘোষ ৪২, সাইফ হাসান ৩৪ ও রাজিন সালেহ ২৭ রান করেন। কলাবাগানের হয়ে বাঁহাতি স্পিনার আব্দুর রজ্জাক ৩২ রানে ৪টি উইকেট নেন আর ৪৩ রান খরচায় ২টি উইকেট পান মাশরাফি।

চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে মাশরাফির কলাবাগান। অরপদিকে সমান সংখ্যক খেলা থেকে এখনো পয়েন্ট শূন্য অবস্থায় আছে রাজিন সালেহ’র সিসিএস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা