,

বিয়ে করছেন সালমান খান!

salmankhan-iulia-jugantor_12046_0বিনোদন ডেস্ক : বলিউডে ১০০ কোটি ক্লাবের একচ্ছত্র ‘সুলতান’ অভিনেতা সালমান খান। সিনেমা মুক্তি পেলেই বক্স অফিস হিট। বছরের অধিকাংশ সময়ে মিডিয়ার খবরে থাকেন ‘ভাইজান’। সেটা সিনেমা দিয়েই হোক আর ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়েই হোক। শুক্রবার সকাল থেকেই বলিউড মেতেছে সালমান খানকে নিয়ে। এবং সেটাই স্বাভাবিক।

এখনও ভারতের ‘মোস্ট এলিজিব্‌ল ব্যাচেলর’ এর নাম সালমান খান। গত ডিসেম্বরেই ৫০ পেরিয়েছেন। কিছু দিন আগেও সাল্লু জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও সম্ভাবনা নেই। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট এই ধারণাকে একেবারে উল্টে দিয়েছে।

বলিউডের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এ বছরই বিয়ে করছেন সালমান খান। কিছু দিন আগেই তাঁর অনামিকায় আংটি দেখে জোর জল্পনা শুরু হয়েছিল বলিউডে। তা হলে কি সেই জল্পনা সত্যি! শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন সাল্লু।

ভাইজানের পাত্রী কে হতে পারেন এনিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। অনেকদিন প্রেম করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। পরে সাল্লুকে রেখে রণবীর কাপূরের সঙ্গে প্রেমে মজেন ক্যাট।

সালমান খানের সঙ্গে গাড়ীতে লুলিয়াঅবশ্য কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে গেছে। বিটাউনে খবর রটে- ভাইজানের সঙ্গে পরামর্শ করেই নাকি সম্পর্ক থেকে সরে আসেন ক্যাটরিনা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দেন ক্যাট।

রণবীরের সঙ্গে ব্রেক আপের পর বেশ কিছুদিন সালমান খানের সঙ্গে বেশ ভালোভাবেই কাটিয়েছেন ক্যাটরিনা কাইফ। গভীর রাতে লং ড্রাইভেও গিয়েছেন দুজনে। তবে আপাতত ক্যাটরিনা কাইফকে ঘিরে নয়, লুলিয়া ভান্তুরকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। লুলিয়ার প্রেমে নাকি অনেক দিন ধরেই হাবুডুবু খাচ্ছেন ভাইজান।

‘সুলতান’ সিনেমার সেট থেকে শুরু করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস, লুলিয়াকে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে প্রায় সর্বত্র। শুধু তা-ই নয়, দুবাইয়ে একটি গ্রহরত্নের দোকানে দু’জনকে দেখা গেছে। সব মিলিয়ে লুলিয়াকে ঘিরেই জল্পনা বেশি হচ্ছে। নিজের মা’কে খুশি করতেই নাকি চটজলদি নিজের সিদ্ধান্ত বদল করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে