,

ইউএনওকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আ’লীগ নেতা

feni--photo--6--5--16--(3)_12068_1462539218নিজস্ব প্রতিবেদক : ফেনী পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দারকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শলিয়া এলাকায় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাসার তপনের নেতৃত্বে প্রকাশ্যে ইউএনওকে কিল-ঘুষি মারা হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে তাকে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রকিব হায়দার অজ্ঞান রয়েছেন, অবস্থা স্থিতিশীল। সিটিস্ক্যানের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।

এদিকে এইচএম রকিব হায়দারের ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাসার তপনসহ ৭ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী কর্মকর্তার চালক বাদী হয়ে পরশুরাম থানায় এ মামলা করেন।

তপন ছাড়া এই মামলার অন্যতম আসামিরা হলেন- পরশুনাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা পারভেজ, রাশেদুল হাসান রাশুসহ ৭ জন এবং অজ্ঞাত আরও ১০/১২ জন।

মামলার পর ফেনীর গোয়ান্দা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- পরশুরাম পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক যুবলীগ সভাপতি ও বর্তমান শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা পারভেজ ও রাশেদুল হাসান রাশু।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা