,

 চীনের স্কুলে ধর্ম মানা যাবে না

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ গানসুর স্কুলগুলোতে ধর্মচর্চা করা যাবে না বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে প্রদেশটির সরকার। ধর্মের ওপর নিষেধাজ্ঞার বিষয়টির প্রতি যথাযথ আনুগত্য প্রদর্শন করতে হবে বলেও জানানো হয়েছে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে।

_75967702_154376726

স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কোরান তেলাওয়াত করা হচ্ছে- এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যায় গানসু প্রদেশ কর্তৃপক্ষ। কমিউনিস্ট রাষ্ট্র চীনের নাস্তিক্যবাদী সরকারের নিয়মানুসারে পাবলিক স্কুলের সব পর্যায়ে ধর্ম নিষিদ্ধের বিষয়টি পুনর্ব্যক্ত করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর সরকার জানায়, এ ধরনের নিয়ম শিক্ষার্থীদের ধর্ম থেকে সুরক্ষিত রাখবে।

 

প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ‘ভিডিওটি দেখে অনেক লোকই ক্ষিপ্ত হয়েছেন। তারা এর সমালোচনা করেছেন। গানসুর শিক্ষা বিভাগ এ ধরনের কাজের নিন্দা জানায়। এটা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে। শিক্ষা বিভাগের দাবি, সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কঠোরভাবে তাদের ক্যাম্পাসে ধর্মচর্চা নিষিদ্ধ করবে।’

 

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অপরিচিত এক বালিকা কালো একটি হিজাব পরে তার সহপাঠীদের সঙ্গে শ্রেণিকক্ষে বসে কোরান তেলাওয়াত করছে। তার সঙ্গে থাকা বাকিদেরও মুসলিম বলে মনে হচ্ছিল। তবে কোথায় এবং কখন ভিডিওটি ধারণ করা হয়েছে তা বোঝা যায়নি। ওই কিন্ডারগার্টেনটিকেও শনাক্ত করতে পারেনি সরকার।

উল্লেখ্য, বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের একভাগই বাস করে জনবহুল রাষ্ট্র চীনে। সমাজতন্ত্র এবং নাস্তিক্যবাদী আদর্শে বিশ্বাসী এই দেশটির বেশিরভাগ লোক অজ্ঞেয়বাদী। কট্টর নাস্তিকের সংখ্যা ১৪ শতাংশের মতো। ধর্ম পালনের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে চীনে। স্কুলের বাইরে ধর্মীয় কাজে অংশ নিতে পারেনা চীনের তরুণেরা। বিশেষ করে ইসলাম এবং তিব্বতের বুদ্ধদের ব্যাপারে অত্যন্ত কঠোর চীনের সরকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা