,

এবার পদত্যাগ করলেন আরসিবিসির প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : এবার সেই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট পদত্যাগ করলেন। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়ার রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার এই ব্যাংকেরই একটি শাখায় এসেছিল। এর জেরে সংশ্লিষ্ট শাখার ম্যানেজার মাইয়া সান্তোস দেগুইতোকে আগেই বরখাস্ত করা হয়েছে।

2016_05_06_19_44_12_XEKgF7wRTHi0wvC0fN4OuCAOd9I3Zx_original

 

শুক্রবার সন্ধ্যা ব্যাংকটি এক বিবৃতিতে ব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেঞ্জো তানের পদত্যাগের কথা জানানো হয়। ফিলিপাইনের বিখ্যাত ধনাঢ্য ইয়োশেঙ্কো পরিবারের মালিকানাধীন এ ব্যাংকের সিইও’র পদত্যাগ খুব শিগগিরই কার্যকর হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

 

 

তবে লরেঞ্জো তানকে কোনো বিষয়েই অভিযুক্ত করেনি আরসিবিসি। ৮১ মিলিয়ন ডলার মানিলন্ডাংয়ের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি কোনো ভুল করেননি বা ব্যাংকের কোনো আইন ভঙ করেননি বলে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বাংকের কার্যক্রম বাধাহীনভাবে চলার পথ সুগম করতেই তিনি পদত্যাগ করেছেন বলে ব্যাংকের বিবৃতিতে জানানো হয়েছে।আলাদা এক বিবৃতিতে তান বলেছেন, যদিও তিনি এখানে ভুল কিছু করেননি তবে যা ঘটেছে ব্যাংকের প্রেসিডেন্ট এবং সিইও এর সম্পূর্ণ নৈতিক দায় তারই। এটা তিনি স্বীকার করেন।ওই পদে কাউকে স্থলাভিষিক্ত না করা পর্যন্ত হেলেন ইউশেঙ্কো দি সিইও হিসেবে ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড দেখভাল করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা