,

বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের দেড় মাস পর নারীর কঙ্কাল উদ্ধার

 
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের দেড় মাস পর এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপার গ্রামের মৃত রমেশ অধিকারীর স্ত্রী ও দুই সন্তানের জননী মনিকা বৈরাগী (৫০) গত ২২ মার্চ ইউপি নির্বাচনের দিন থেকে নিখোঁজ হন। দেড় মাস পর আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মনিকার ছেলে অমৃত বৈরাগী (২৫) ও তার দেবরের ছেলে প্রণব বৈরাগী বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত ভিটার পাশের ডোবায় মাছ ধরতে যান। ওই ডোবার কচুরিপানা পরিষ্কারের সময় কাপড় দেখতে পান। পরে কাপড়ের মধ্যে মায়ের মৃতদেহ শনাক্ত করেন তিনি। মৃতদেহটি এতদিনে কঙ্কাল হয়ে যায়।

 

download
তবে মনিকার মৃত্যুর ব্যাপারে কোনো সুনির্দ্দষ্ট তথ্য পাওয়া যায়নি। হত্যা, আত্মহত্যা না কি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে।
মনিকার পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিকে জানালে তিনি পুলিশকে খবর দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহিলা নিখোঁজের ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। প্রাথমিকভাবে ইউডি মামলা নেয়ার পরে অবস্থানুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা