,

উত্তর কোরিয়ায় বিরল রাজনৈতিক সভা

nkoreaআন্তর্জাতিক ডেস্ক ; একদলীয় স্বৈরতন্ত্রের দেশ উত্তর কোরিয়ায় গুরুত্বপূর্ণ বিরল রাজনৈতিক সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৩৬ বছর পর দেশটির একমাত্র ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছে।

সভা উপলক্ষে শুক্রবার ওয়ার্কার্স পার্টির সপ্তমস সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে হাজার হাজার প্রতিনিধি এসে জড়ো হয় রাজধানী পিয়ংইয়ংয়ে।

উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনের বাবা কিম জং ইলের আমলে ১৯৮০ সালে ওয়ার্কার্স পার্টির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

পিয়ংইয়ংয়ে থাকা বিবিসি সংবাদদাতা স্টিফেন ইভান জানান, এই সম্মেলনে কিম জন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ অর্থনৈতিক ও পারমাণবিক পরিকল্পনা পেশ করবে দলের লোকজনের কাছে। ধারণা করা হচ্ছে, পঞ্চমবারের মত আবার আরেকটি পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে উ. কোরিয়া।

তিনি জানান, কিম কংগ্রেস স্থলে পৌঁছে গেছেন এবং সেখানে দরজার বাহিরে তার নিরাপত্তা রক্ষীরা সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে।

ব্যক্তিগত এসব রক্ষীদের উপস্থিতির কারণে কিম সেখানে আছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে উত্তর কোরিয়া পারমানবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালানোর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে সমালোচনা চলছে।

এ সমালোচনা থেকে নিজেকে কিছুটা দূরে রাখতেই কিম এই কংগ্রেসের আহ্বান করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কংগ্রেসের অন্যতম উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, উত্তর কোরিয়ার নেতৃত্বে নতুন এক প্রজন্ম আসার বিষয়ে আলোচনা হতে পারে কংগ্রেসে।

কংগ্রেসের সংবাদ প্রকাশের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমকে উত্তর কোরিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তাদের গতিবিধি নজরদারির মধ্যে রাখা হয়েছে।

কংগ্রেসকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে করা নিরাপত্তা ব্যবস্থা। মানুষের চলাফেরার উপর নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি লোক জমায়েত হয় এমন সব সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ কিংবা এমনকি শেষকৃত্যানুষ্ঠান পর্যন্ত নিষেধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা