,

গুজরাটের বিপক্ষে নামবে মুস্তাফিজের হায়দরাবাদ

ipl_mustafizস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের আজকের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।

শুক্রবার রাত সাড়ে ৮টায় আইপিএলের ৩৪তম এ ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আইপিএলের আসরে বাংলাদেশের দু’ন ক্রিকেটার অংশ নিচ্ছেন। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজুর রহমান খেলছেন সানরাইজার্স হয়দরাবাদের জন্য।

তবে চলতি আসরে মুস্তাফিজ হায়দরাবাদের হয়ে ধারাবাহিক খেলার সুযোগ পেলেও, সাকিব কলকাতার হয়ে ধারাবাহিক সুযোগ পাচ্ছেন না।

এদিকে সুযোগের শতভাগ ফায়দা তুলছেন মুস্তাফিজ। প্রায় প্রতি ম্যাচেই সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছেন তিনি। বোলিং বিভাগে ধারাবাহিক সাফল্যের জন্য তাকে বসিয়ে রেখে ঝুঁকি নিতে চাচ্ছে না হায়দরাবাদ। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার শক্তিশালী গুজরাটের বিপক্ষেও কাটার মাস্টারকে ব্যবহার করবেন এমনটাই ইংগিত মিলেছে।

পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখা গুজরাটকে হটিয়ে উঠে এসেছে সাকিবের দল কলকাতা। সমান সংখ্যক পয়েন্ট ১২ নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে গুজরাট। আর ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ।

গুজরাট ও হায়দরাবাদের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে