,

নতুন বোন পেয়ে আনন্দিত ন্যান্সির দুই কন্যা

photo-1462438605বিনোদন প্রতিবেদক : নতুন বোন পেয়ে খুব আনন্দে আছে ন্যান্সির অপর দুই কন্যা রোদেলা ও নায়লা। এমনটিই জানালেন ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ। সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি তৃতীয়বারের মতো মা হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে কন্যাশিশুর জন্ম হয়।

এনটিভি অনলাইনকে জায়েদ আরো বলেন, ‘আমরা তো খুশি হয়েছি। তবে রোদেলা আর নায়লার উচ্ছ্বাস অনেক বেশি। গতকাল থেকে নতুন বোনের জন্য অনেক কিছু পরিকল্পনা করছে তারা দুজন। এতে আমরা বেশ মজা পাচ্ছি। ন্যান্সিকে আরো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। বাসায় ফিরে আমরা মেয়ের নাম রাখব। এখনো নাম না রাখার একটাই কারণ তা হলো, আমরা কেউই আগে থেকে জানতাম না যে আমাদের ছেলে কিংবা মেয়ে হবে কি না।’

সম্প্রতি একটি অডিও অ্যালবামের জন্য ইমরানের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। গানের শিরোনাম ‘তুমি করে বলতে পারি’। গত পয়লা বৈশাখে ‘আমরা আমরা-৩’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামে গানটি প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা