,

সোয়েটার গায়ে শুটিংয়ে ববি

bobyবিনোদন প্রতিবেদক : দার্জিলিংয়ে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী ববি। নতুন চলচ্চিত্র ‘বিজলি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সঙ্গে আছেন পরিচালক ইফতেখার চৌধুরী। শুটিংয়ের শুরুটাই গান দিয়ে। কয়েকদিন ধরেই গানের শুটিং চলছে পাহাড়ি এলাকায়। ঢাকায় গুমোট গরম থাকলেও দার্জিলিংয়ে বেশ আরামেই শুটিং করছেন তিনি। গরমের লেশমাত্র নেই, বরং একটু শীতই মনে হলো। আর তাইতে ববি গায়ে একটি সোয়েটার জড়িয়ে নিয়েছেন। শুটিংয়ে বেশ কজন ভক্তর সঙ্গেও দেখা হয়েছে তার। ভক্তদের অনুরোধে ছবিও তুলেছেন তিনি।

দার্জিলিংয়ে শুটিং শেষে সামনে মাসে পর্যায়ক্রমে কলকাতা, থাইল্যান্ডসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবির দৃশ্যধারণ চলবে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, জাহিদ হাসান, দিলারা জামান প্রমুখ। সায়েন্স ফিকশনধর্মী এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ব্যানার্জি।

উল্লেখ্য, ববি সবশেষ নিজের প্রযোজনাতেই ‘নীলিমা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটিও পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ছবির শুটিং হয়েছে ইউরোপের দেশ মাল্টায়। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সানজু জন। এ বছরের শেষে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে