,

মুস্তাফিজের প্রশংসায় সৌদি পত্রিকা

Mustafiz1স্পোর্টস ডেস্ক : সৌদি গেজেট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি পত্রিকা। মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেছে এই সংবাদমাধ্যমটি। সেখানে লেখা হয়েছে, ‘কম বয়সী’ মুস্তাফিজুর রহমান আইপিএলে ঝড় তুলছেন।

সৌদি গেজেটে আরো লেখা হয়েছে, ‘তারকা মুস্তাফিজের উত্থান এক বছর আগে। আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই নিজেকে মেলে ধরেছেন। বতর্মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) বল হাতে ঝড় তুলছেন।’

তবে আজকের এই তারকা মুস্তাফিজ হয়ে বেড়ে ওঠা তার জন্য খুব একটা সহজ ছিল না। এর জন্য সংগ্রাম করতে হয়েছে অনেক। সৌদি গেজেটে তুলে ধরা হয়েছে সে কথাও, ‘ব্যক্তিগত জীবনে মুস্তাফিজ বেশ ফুরফুরে মেজাজে থাকতেই পছন্দ করেন। মিশতে পারেন সবার সঙ্গে। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শহর থেকে শহরে ঘুরেছেন। ক্রিকেটের কোনো টুর্নামেন্ট হলে খেলার চেষ্টা করেছেন। চার বছর আগেও তার ভাইয়ের সঙ্গে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেটে অনুশীলন করেছেন।’

সৌদি গেজেটে মুস্তাফিজের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়। যেখানে বাংলাদেশের কাটার বয় বলেছিলেন তার বড় ভাই মোখলেসুর রহমানের আন্তরিকতার কথা, ‘আমার ভাই প্রতিদিন আমাকে সাতক্ষীরায় নিয়ে যেতেন। আবার বাড়িতে নিয়ে আসতেন। এটা খুব কঠিন কাজ ছিল।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে