,

আবারও ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ

 

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজায় ট্যাঙ্ক এবং বিমান নিয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় দুইবছর আগের ভয়াবহ সহিংসতার পর এটাই গাজা ভূখণ্ডে ইসরায়েল আর ফিলিস্তিনের হামাসের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা।গাজা সীমান্তের কাছে একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কারের পর নতুন করে এই সহিংসতা শুরু হলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুড়ঙ্গটির কাছে যায়, তখন তাদের উপর মর্টার হামলা চালানো হয়।

gaza-ban-kimoon

বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা আর গুলি চালিয়েছে বলে তাদের দাবি।আর এরপরেই ট্যাঙ্ক নিয়ে হামলার পাশাপাশি অন্তত তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, তাদের উপর মর্টার হামলার জবাব দিতেই তাদের পাল্টা হামলা।ইসরায়েলের ট্যাঙ্কের গোলায় একজন নারী নিহত আর বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা যাচ্ছে।দুইবছর আগে দুইপক্ষের মধ্যে যে বড় ধরণের সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনার পর এটাই বড় ধরণের সহিংসতার ঘটনা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা