,

যুক্তরাষ্ট্রে অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং

photo-1462465204প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন প্রতিযোগিতায় এগিয়ে ছিল অ্যাপল। স্যামসাং মাঝে মাঝে ভালো করলেও আবারো পিছিয়ে গেছে অ্যাপলের তুলনায়। তবে এবার স্যামসাংয়ের অবস্থানের পরিবর্তন ঘটেছে। অ্যাপলকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে এ খবর। প্রায় ১১ মাস পর যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ফিরে এসেছে স্যামসাং। গত বছরের এপ্রিলে অ্যাপলের কাছে শীর্ষ অবস্থান হারিয়েছিল স্যামসাং।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, গত মার্চে যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের অবস্থান ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ। যেখানে অ্যাপলের অবস্থান ২৩ শতাংশ। ফলে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে অ্যাপল। স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৭ এর কারণেই অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছে স্যামসাং।

গত বছরে মুক্তি পেয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস৬। সেই স্মার্টফোনের তুলনায় গ্যালাক্সি এস৭ তুলনামূলক ভালো সাড়া ফেলেছে। এ ছাড়া আইফোন ৬এসের বিক্রিও অনেকাংশেই কমেছে।

স্যামসাং এবং অ্যাপলের পরই যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে এলজি। যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে এলজির দখলে রয়েছে ১৭ দশমিক ১ শতাংশ। গত মার্চে মুক্তি পায় এলজি জি৫ ফ্ল্যাগশিপ। এর মাধ্যমে বাজারে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে এলজি।

এর বাইরে যুক্তরাষ্ট্রের বাজারে এখন ভালো অবস্থানে রয়েছে জেডটিই। যুক্তরাষ্ট্রের বাজারে এর অবস্থান এখন চতুর্থ। বাজারের ৪ দশমিক ৫ শতাংশ স্থান দখল করে রেখেছে অ্যালকাটেল, অবস্থান ৫ম।

এরপরে রয়েছে চীনের আরেক প্রতিষ্ঠান হুয়াওয়ে। তবে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখলে রয়েছে মাত্র ১ শতাংশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে