বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

1462467681নিউজ ডেস্ক : নিজ কলেজের ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজাকে কলেজ ক্যাম্পাসের ওই সরকারী বাস ভবনে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বেলা ৫টার দিকে হোস্টেলের নিয়ম ভাঙার অভিযোগে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে অধ্যক্ষ বদরুদ্দোজা তার সরকারী বাস ভবনে ডেকে পাঠান। মেয়েটি সেখানে গেলে ফাঁকা বাসার দোতালার একটি কক্ষে নিয়ে যান অধ্যক্ষ। মেয়েটি অস্বতী দাবী তুলে অধ্যক্ষ দু’আঙ্গুলের সতীত্ব পরীক্ষা করতে চান। এসময় মেয়েটি বাধা দিয়ে বেরিয়ে আসতে চাইলে অধ্যক্ষ ওই ছাত্রীর গায়ে হাত দেন এবং অনৈতিক প্রস্তাব দেন। মেয়েটি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে শিক্ষার্থীদের জানালে তারা অধ্যক্ষের বাসভবনে হামলা চালায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসভবনের একতলা ও দোতলায় থাকা ফ্রিজ, আলমারী, রাইসকুকার, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী গুড়িয়ে দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগজানা গেছে, অধ্যক্ষ ওই বাস ভবনে সপরিবারে বসবাস করলেও তার স্ত্রীসহ অন্যরা বর্তমানে ঢাকায় রয়েছেন। ঘটনার সময় তিনি একা ছিলেন ওই বাড়িতে।
ওই শিক্ষার্থী জানান, মাত্র কয়েকদিন আগে তিনি কলেজ হোস্টেলে সিট পেয়েছেন। হোস্টেলে মোবাইল ফোন ব্যবহারের নিয়ম না থাকলেও তিনি বাড়ির লোকদের সাথে কথা বলার জন্য একটি ফোন কিনেছেন। এ নিয়ম ভাঙার অভিযোগে অধ্যক্ষ বিকেলে তাকে কলেজের দফতরীর মাধ্যমে বাস ভবনে ডেকে পাঠান।

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগতিনি বলেন, সেময় বাস ভবনে গার্ড থাকলেও অধ্যক্ষ তাকে বাইরে পাঠিয়ে দেন। অধ্যক্ষ তাকে হোস্টেলের নিয়ম মেনে চলতে বলেন। পরে তিনি বলেন, ‘তুমি তো চরিত্রহীন, অসতী। তোমার পরীক্ষা করা দরকার। তবে তোমার পরীক্ষার জন্য ডাক্তার লাগবে না, আমিই দু’আঙ্গুল পদ্ধতিতে পরীক্ষা করতে পারবো সতী না অসতী। এই বলে অধ্যক্ষ তার শরীরে হাত দেন। এসময় অধ্যক্ষ তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে বলেন, ‘তুমি আমার প্রস্তাবে রাজি হলে হোস্টেলে ফোন ব্যবহার করতে আর কোন বাধা থাকবে না, তোমাকে এর থেকে দামি ফোনও কিনে দেবো। এ সময় মেয়েটি অধ্যক্ষকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে এসে কলেজের অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান।

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগতবে অধ্যক্ষ বদরুদ্দোজার দাবি, সম্প্রতি হোস্টেলে থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে কথা বলার জন্য তিনি মেয়েটিকে তার বাসভবেন ডেকেছিলেন। তিনি ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব বা গায়ে হাত দেয়ার কথা অস্বীকার করলেও ওই ছাত্রীর সঙ্গে দোতলার একটি কক্ষে দশ মিনিট ধরে কথা বলেছেন তা স্বীকার করেছেন। সে সময় ওই বাসভবনের ভেতরে ছাত্রীটি বাদে অন্য কেউ ছিল না সেই ব্যাপারটিও স্বীকার করেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষের বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপারের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মানবকণ্ঠ