,

সুন্দরী নারীর জন্য ধুমপানে বাধ্য হয় পুরুষ!

amrita-liveলাইফস্টাইল ডেস্ক : ধূমপায়ীদের মাঝে একটি কথা প্রচলিত আছে, মার্ক টুয়েন নাকি একবার বলেছিলেন, ধূমপান ছেড়ে দেওয়া খুবই সহজ। আমি এ কাজটি শতবার করেছি। ধূমপানে উৎসাহিত করতে টুয়েন এমন কথা বলেছেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। তবে তাইওয়ানের কাওহসিউং ইউনিভার্সিটির একদল গবেষক ধূমপান বিষয়ে মজার এক তথ্য দিয়েছেন। তা হলো-সুন্দরী নারীরা নাকি পুরুষের ধূমপানের পথে বাধা! এক গবেষণায় তারা এমন তথ্য পেয়েছেন।

গবেষণাটি সম্প্রতি ইভলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়্যার জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা জানান, সুন্দরী নারী দেখলে ধূমপান ছেড়ে দিতে ইচ্ছুক পুরুষদের মাঝেও ধূমপানের হার বেড়ে যায়। ধূমপান ছেড়ে দিতে ইচ্ছুক এমন ৭৬ জন ব্যক্তির উপর সমীক্ষা চালিয়ে গবেষকরা এ তথ্য জানতে পেরেছেন।

সমীক্ষায় অংশগ্রহণকারীদেরকে দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে সুন্দরী নারী এবং অন্য দলকে সাধারণ নারীর ছবি দেখানো হয়। ছবি দেখিয়ে তাদেরকে বলা হয়, তারা চাইলে ধূমপান করতে পারেন। এতে দেখা যায়, যেসব পুরুষ সুন্দরী নারীর ছবি দেখেছেন তারা রীতিমত পণ ভেঙ্গে ধূমপান শুরু করেছেন। এমনকি তারা প্রায় দ্বিগুণ পরিমাণে ধূমপান করেছেন। গবেষকরা এ আচরণকে ‘মেটিং মাইন্ডসেট’ বলে অভিহিত করেছেন। যে কারণে ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে হাতে থাকা বা তাৎক্ষণিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট