,

কটন বাড ব্যবহার করা কি স্বাস্থ্যকর?

photo-1462454278স্বাস্থ্য ডেস্ক : কানের ওয়াক্স বা ময়লা পরিষ্কারের জন্য কটন বাড ব্যবহার করেন অনেকে। কটন বাড যারা ব্যবহার করেন তারা হয়তো ভাবেন এটি সবচেয়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি। এতে আপাতদৃষ্টিতে হয়তো কান পরিষ্কার হয়। তবে বিশেষজ্ঞরা বলেন, অভ্যাসটি স্বাস্থ্যকর নয়।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডট কম প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

ম্যানহেটনের নিউইয়র্ক ওটোলজির পরিচালক ও এমডি সুজানা চন্দ্রশেখর জানান, কটন বাড ব্যবহারে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। এ থেকে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদি কানের ক্ষতি হয়। এটি ব্যবহারের কারণে কানে ব্রণ, অস্বত্বি হতে পারে। এর খোঁচায় কানে সংক্রমণ হয় অনেক সময়। এ ছাড়া ফাঙ্গাস সংক্রমণও হয় দীর্ঘমেয়াদি ব্যবহারে।

বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত কটন বাড ব্যবহারে কান ভারীও মনে হতে পারে। তাই দ্রুত এটি ব্যবহার বন্ধ করা উচিত। এ ছাড়া এভাবে কান পরিষ্কারের কারণে ময়লা কিছুটা বের হলেও আরো ভেতরে ঢুকে পড়ে। এতে কানের ভেতরে আরো ময়লা জমে।

সারা বিশ্বের বিশেষজ্ঞই সাধারণত একমত এই বিষয়ে যে, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কান পরিষ্কারের আসলে তেমন প্রয়োজনও নেই। আর যদি কানে কোনো বিষয় নিয়ে সমস্যা মনে হয়, তাহলে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা