,

দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই : রওশন এরশাদ

rowson-arsad20160505171910সংসদ প্রতিবেদক : বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। দেশের স্বার্থকে বড়কে দেখতে চাই। দেশের উন্নয়নে কাজ করতে চাই। আগামী নির্বাচনে কে কোথায় থাকবে বলতে পারি না। দেশের জন্য কাজ করছি এবং আগামীতেও দেশের কাজ করতে চাই।

জাতীয় সংসদে বৃহস্পতিবার রাতে অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে চাই। কর্মসংস্থান বৃদ্ধি করাই হবে আমাদের মূলকাজ। মানুষকে কাজ দিতে হবে। দক্ষ জনশক্তি বৃদ্ধি করতে হবে। দক্ষ জনশক্তি বৃদ্ধি করা গেলে বিদেশেও জনশক্তি রফতানি করা যাবে।

বিরোধী দলীয় নেতা বলেন, মানুষ পাখির মতো মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। এটা দূর করতে হবে। আমরা বিরোধীদলের থাকতে চাই নাই। আমরা চাই সরকারকে সহযোগিতা করতে। সব মিলিয়ে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই।

শিশু হত্যা সম্পর্কে রওশান এরশাদ বলেন, শিশু হত্যার কোনোটাই বিচার হয়নি। গত এক বছর ৪৪ শিশুকে হত্যা করা হয়েছে। যে করেই হোক শিশু হত্যা বন্ধ করতে হবে। নারী নির্যাতন হচ্ছেই। যৌতুকের জন্য অনেক নারী খুন হচ্ছেন। কিন্তু নারী নির্যাতন বন্ধ করতে পারি নাই। আমরা প্রতি বছর নারী দিবস পালন করি, এখন নারী দিবস আর নয়, পুরুষ দিবস পালন করা উচিত।

সাংবাদিকদের দুঃখ-দুর্দশা সম্পর্কে রওশন এরশাদ বলেন, অনেক সাংবাদিক ২৫-৩০ বছর একটি প্রতিষ্ঠানে কাজ করার পর চাকরি শেষে শূন্য হাতে ফিরতে হয়। এমনকি কাজের শেষে বিলটি পর্যন্তও পায় না। মানবিক দিক বিবেচনা করে সাংবাদিকদের ৮ম ওয়েজ বোর্ড সকল সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে বাস্তবায়নের জন্য বিষয়টি সরকারিভাবে দেখার জন্য অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমানো হয়েছে। যদি কেরোসিনের দাম কমানো হয়, তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের উপকার হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে