,

বিচারকদের বেতন-ভাতা বাড়ছে 

 

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে সংসদের হাতে বিচারপতি অপসারণ আইনকে ‘অবৈধ’ ঘোষণা করেছে হাইকোর্ট। এ আইন সংক্রান্ত রায়কে কেন্দ্র করে বিরোধীদলের সদস্যদের বিরোধিতার মধ্যে উচ্চ আদালতের বিচারকদের বেতন-ভাতা দ্বিগুণ করতে নতুন করে আইন সংশোধনের প্রস্তাব উঠেছে আইন সভায়।বৃহস্পতিবার (০৫ মে) জাতীয় পার্টির সংসদ সদস্যদের হৈ চৈ-এর পর ওয়াক আউটের মধ্যে ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

law1460632660 (1)

এরপর বিলটি পরীক্ষা করে ৯০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এ বিলের মাধ্যমে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এবং সরকারি চাকুরিজীবীদের মতো উচ্চ আদালতের বিচারকদের বেতন-ভাতাও দ্বিগুণ হচ্ছে।বিলটি উত্থাপনের কারণ ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারীদের জন্য ৮ম বেতন স্কেল ঘোষণা করার কারণে বাংলাদেশের প্রধান বিচারপতি, আপলি বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের জন্য সময়োপযোগী বেতন ভাতাদি নির্ধারণ করা প্রয়োজন।’

 

প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা, ডমেইস্টিক এইড ভাতা এক হাজার ৬২৫ থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা, কার অ্যালাউন্স (অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে) ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, (অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে) এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

 

 

আপিল বিভাগের বিচারপতিদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ পাঁচ হাজার টাকা; ব্যয় নিয়ামক ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার; ডমেস্টিক এইড ভাতা এক হাজার ৪৬৫ থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার; রেসিডেন্স অ্যালাউন্স (অফিসিয়াল বাসা বরাদ্দের পূর্ব পর্যন্ত) ২৬ হাজার ছয়শ টাকা বাড়িয়ে ৫০ হাজার ছয়শ; কার অ্যালাউন্স (অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে) ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার এবং অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

 

 

হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বেতন ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা; ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা; ডমেস্টিক এইড ভাতা এক হাজার তিনশ থেকে বাড়িয়ে চার হাজার টাকা; রেসিডেন্স অ্যালাউন্স (অফিসিয়াল বাসা বরাদ্দের পূর্ব পর্যন্ত) ২৬ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার ৬০০ টাকা; কার অ্যালাউন্স (অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে) ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং অফিসিয়াল গাড়ি সরবরাহের পূর্ব পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

 

 

প্রধান বিচারপতিসহ সব বিচারপতিরা বছরে দু’বার মূল বেতনের সমান উৎসব ভাতা এবং ২০ শতাংশ বাংলা নববর্ষ ভাতা পাবেন বলে বিলে উল্লেখ করা হয়েছে।এদিকে গতকাল বুধবার (০৪ মে) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও সুবিধাদি বাড়িয়ে পৃথক দুইটি বিল পাস করেছে জাতীয় সংসদ। ১০ম সংসদের ১০ম অধিবেশনে তাদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল দুটি পাসের প্রস্তাব উত্থাপন করেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। পরে বিল দুইটি কণ্ঠভোটে পাস হয়।

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে পাস হওয়া বিল দুইটি হচ্ছে- ‘রাষ্ট্রপতির (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ এবং ‘প্রধানমন্ত্রীর (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে