,

একই পরিবারের ৩ শিশুর মৃত্যু পুকুরে ডুবে

 

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামে পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার দুপুর ২টায় একই পরিবারের মীম (১১), কুসুম (৮) ও নায়েম (৯) নামের ৩ শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে।

Lalmonirhat_pic_--5-5-16

নিহতের পরিবার ও হাসাপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুণ্ড ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামের আপন দুই ভাই মিন্টু মণ্ডলের স্কুলপডুয়া ২ কন্যাশিশু মিম ও কুসুম এবং ইকবাল মণ্ডলের শিশুপুত্র নায়েম দুপুরে প্রতিবেশি আলতাফ আলীর পুকুরের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এলাকাবাসী অনেক খোঁজাখোঁজির দেড় ঘণ্টা পর ওই পুকুরের এক জায়গায় নিখোঁজ ৩ শিশুর দেহ ভেসে ওঠে। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ৩ শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে বিকাল সাড়ে ৩টায় লালমনিরহাট ফায়ার সার্ভিসের গাড়িতে ওই ৩ শিশুর লাশ তাদের বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

 

একই পরিবারের ৩ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ৩ শিশু স্থানীয় তালুক মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছিল। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা