,

সরকারের ৪ ব্যক্তি হলেন ইসলামী ব্যাংকের পরিচালক

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের ইঙ্গিতে ইসলামী ব্যাংকে নিয়োগ পেল ৪ পরিচালক। ২৫ জনের দেওয়া তালিকা থেকে সরকারের সঙ্গে আলোচনা করে চারজনকে বাছাই করে ইসলামী ব্যাংক। এরা হলেন হেলাল উদ্দিন চৌধুরী, সৈয়দ আহসানুল আলম, আযিযুল হক ও সামীম মোহাম্মদ আফজাল।পরিচালক হিসেবে নিয়োগ দিতে অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছিল তাদের নাম। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাপারে অনাপত্তি জানিয়ে ইসলামী ব্যাংককে চিঠি দিয়েছে বলে সূত্র জানিয়েছে।

 

a-159

কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি পাওয়ার পরে ইসলামী ব্যাংক এখন তাদের নিয়োগ দিবে বলে জানা গেছে। নতুন পরিচালকরা হলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হেলাল উদ্দিন চৌধুরী এবং ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক(এমডি) এম আযিযুল হক।

নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজালের ব্যাংকিং বিষয়ে কোন অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা নেই। বাকিদের রয়েছে ব্যাংকিং ক্যারিয়ার।

ইসলামী ব্যাংকের এক সূত্র জানিয়েছে, নতুন পরিচালকদের নিয়োগ প্রক্রিয়া দ্রুতই শুরু করবে ব্যাংক। মৌখিকভাবে আজই তাদের জানিয়ে দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা