,

সংসদ কর্তৃক বিচারক অপসারণের বিধান ইতিহাসের দুর্ঘটনা: পর্যবেক্ষণে হাইকোর্ট

 

নিজস্ব প্রতিবেদক :সংসদ কর্তৃক বিচারক অপসারণের বিধানকে ইতিহাসের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে হাইকোর্ট। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে একথা বলা হয়েছে।হাইকোর্ট রায়ে বলেছেন, সংসদ কর্তৃক বিচারক অপসারণের বিধান ইতিহাসের দুর্ঘটনা মাত্র, যদিও পৃথিবীর কোন কোন দেশে তা বিদ্যমান। কমনওয়েলভুক্ত মেজরিটি দেশে সংসদের মাধ্যমে বিচারকদের অপসারণ করা হয় না। ৭০ অনুচ্ছেদের কারণে আমাদের দেশের সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। দল যে সিদ্ধান্ত নেয় সে পক্ষেই তাদের ভোট দিতে হয়, এমনটি তারা যদি বিষয়টি সঠিক মনে নাও করেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বহাল থাকলে বিচারপতিদের সংসদ সদস্যদের করুনা প্রার্থী হতে হবে।

High

এব্যাপারে অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পৃথিবীর কিছু কিছু দেশে সংসদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা রয়েছে। কিন্তু ওইসব দেশের সংসদ সদস্যদের সঙ্গে আমাদের সংসদ সদস্যদের মেলানো ঠিক হবে না। ওইসব দেশের সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।

রায়ে আরো বলা হয়েছে, সংবিধানের ৯৫(২) সি অনুচ্ছেদে বিচারক নিয়োগে আইন প্রনয়ণের কথা বলা আছে। ড. কামাল হোসেন ও আমীর-উল ইসলাম বলেছেন, এর আগে কোন সরকার এই আইন করেনি। এ ব্যপারে আমরাও দ্ব্যর্থহীন ভাষায় একমত পোষণ করি।ষোড়শ সংশোধনীর বিষয়ে অবস্থান ব্যক্ত করতে গিয়ে হাইকোর্ট বলেন, প্রথমত কোন জাতীয় ইস্যুতে আমাদের মধ্যে ঐক্যমত নেই। দ্বিতীয়ত, আমাদের সমাজ সুস্পষ্টভাবে বিভক্ত। তৃতীয়ত, কোন দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে এই আইন কার্যকর হবে না।

সংসদের মাধ্যমে বিচারক অপসারণে শ্রীলঙ্কা, মালেয়শিয়া ও ভারতে সৃষ্ট জটিলতার উদাহারণ টেনে আদালত বলেন, ষোড়শ সংশোধনীর কারণে আমাদের দেশেও এ ধরণের জটিলতা সৃষ্টি হতে পারে। ড কামাল হোসেন বলেছেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে হেয় করা হয়েছে এবং নাজুক অবস্থায় ফেলা হয়েছে। আদালত এ মতের সঙ্গে একমত পোষণ করে একইসঙ্গে বলেন, বিচারপতি অপসারণের ক্ষেত্রে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি উত্তম পন্থা।

হাইকোর্ট বলেন, ষোড়শ সংশোধনীর বিষয়ে জনগণের ধারণা কি ? এটা যদি জনগণ মনে করে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না তাহলে বিচার বিভাগ টিকতে পারে না। ষোড়শ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ও ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থী। ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা হলো।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা