বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা

2016_05_05_15_02_19_Yek7pTcehYkA77XdMBub1DX8OiSEBA_originalনিউজ ডেস্ক : সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে সংবিধানের ষোলতম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায় ঘোষণার ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না।

বৃহস্পতিবার (৫ মে) মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। কেন ষোলতম সংশোধনী অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে জারিকৃত রুল নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, ‘এ ধরনের ঘটনা ইতিহাসের জন্য দুর্ঘটনাজনক।’ এসময় ভারত, কানাডাসহ বিভিন্ন দেশের বিচারপতিদের অভিসংশনের বিষয়টিও তুলে ধরেছেন আদালত।

আদালতে রিটকারীর আইনজীবী মনজিল মোর্শেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া হয়েছিল।

পাস হওয়া ষোড়শ সংশোধনে ৯৬ অনুচ্ছেদের দফা-২ এ ছিল, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ গরিষ্ঠ সদস্যের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে সুপ্রীম কোর্টের বিচারকদের অপসারণ করা যাবে।

দফা-৩ অনুযায়ী, সংসদ সদস্যদের প্রস্তাব সম্পর্কিত এবং বিচারকের অসদাচারণ ও অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।

দফা-৪ এ বলা হয়েছিল, কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন।

এর আগে যা ছিল: ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের কাছ থেকে রাষ্ট্রপতির হাতে দেয়া হয়েছিল। পঞ্চম সংশোধনে বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেয়া হয়। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতির সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ গঠন করার বিধান রাখা হয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান