,

১০ লাখ শ্রমিক ভিসা ইস্যু করেছে সৌদি আরব

saudi-labourআন্তর্জাতিক ডেস্ক : শ্রমিক নিয়োগের জন্য ১০ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। দেশটির ১০টি শ্রমিক নিয়োগকারী কোম্পানির জন্য এসব ভিসা ইস্যু করা হয়েছে।

সৌদি আরবের প্রভাবশালী আরবি দৈনিক আলওয়াতান মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, প্রত্যেক কোম্পানির জন্য এক লাখ ভিসা বরাদ্দ দেওয়া হয়েছে। শ্রমিক নিয়োগ কোম্পানির জন্য ভিসার পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মানব পাচার ও বাণিজ্য এবং তথাকথিত বিনামূল্যে ভিসা ঠেকাতে সৌদি শ্রম মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে। কোম্পানিগুলো দেশটির কর্মসংস্থান বাজারের ছোট ও মাঝারি খাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নতুন ভিসা ব্যবহার করবে। দেশটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত ভয়াবহ শ্রমিক সংকটে ভুগছে।

সৌদি কানাডিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ইমাদ আল ঢুকাইর বলেন, স্থানীয় বাজারে শ্রমিক সংকট কাটাতে নতুন এ পদক্ষেপ সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে