,

রায়ে শহীদদের আত্মা শান্তি পেল : আইনমন্ত্রী

anisul-haqueনিউজ ডেস্ক : দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে। অন্যায় করলে শাস্তি পেতে হবেই এই ধারা আজ প্রতিষ্ঠা পেয়েছে। এই রায়ের মধ্য দিয়ে শহীদদের আত্মা একটু হলেও শান্তি পেল বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এমন ব্যক্ত করেন।

নিজামীর করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে বৃহস্পতিবার রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

আইনমন্ত্রী বলেন, সাড়ে চার দশক আগে এই অপরাধীরা (যুদ্ধাপরাধী) অপরাধ করেছিল। অপরাধ করেও তারা এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তারা মনে করেছিল, সেই অন্যায়ের আর কোনোদিন বিচার হবে না। এই ভ্রান্ত ধারণা ঠিকই ভুল প্রমাণিত হয়েছে।

আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য বিশেষত ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচনে অঙ্গীকার করেছিলেন বলেই, আজ এই বিচার সম্পন্ন হচ্ছে। শত প্রতিকূলতা আর বাধা অতিক্রম করে একের পর এক রায় বাস্তবায়ন করা হচ্ছে। এটি জাতির জন্য বিশেষ অর্জন, যা বিশ্ববাসীর কাছেও অনুপ্রেরণার দৃষ্টান্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে