,

মেয়ের জন্মদিনে সারিকার এলাহি কাণ্ড!

sharikaবিনোদন প্রতিবেদক : ২০১৪ সালের ১২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা। বছর ঘুরতেই তার কোল জুড়ে এলো একমাত্র সন্তান স্যাহরিস। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ায়, অভিনয়ে আর ফেরা হলো না সারিকার। ফলে দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে দেখা হয় না বললেই চলে। কিন্তু বুধবার সন্ধ্যাটি ছিলো অন্যরকম। সারিকার আমন্ত্রণে মিডিয়ার অনেক তারকাই হাজির হয়েছিলেন রাজধানীর একটি অভিজাত ক্লাবে। মূলত একমাত্র সন্তান স্যাহরিসের জন্মদিন উপলক্ষেই তার এই এলাহী কাণ্ড!

সারিকার একমাত্র কন্যা সন্তান স্যাহরিসের প্রথম জন্মদিন ছিলো বুধবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারিকা ও তার স্বামী মাহিম করিম বিশেষ উদ্যোগ নেন। রাত ৮টায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে স্যাহরিসের জন্মদিন উদযাপনের এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, সংগীতশিল্পী হৃদয় খান, অভিনেতা জাহিদ হাসান ও তার স্ত্রী মৌ, আজিজুল হাকিম ও তার স্ত্রী জিনাত হাকিম, অপূর্বসহ অনেকেই।

অনুষ্ঠান প্রসঙ্গে সারিকা বলেন, ‘দেখতে দেখতে আমার সোনামণির বয়স এক বছর হয়ে গেল। গতকাল তার প্রথম জন্মদিন ছিলো। সবার কাছে দোয়া চাইতেই মূলত ছোটখাটো একটি আয়োজন ছিলো।’

উল্লেখ্য, বিয়ের পর থেকেই অভিনয় থেকে দূরে সরে রয়েছেন সারিকা। আদৌ ফিরবেন কিনা সে ব্যাপারেও ইঙ্গিত পাওয়া যায়নি তার কাছ থেকে। এখন যে তিনি সংসার ও একমাত্র কন্যা স্যাহরিশ আনায়াহ করিমকে নিয়েই বেশি ব্যস্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে