,

সব সময়ই দেশের মাথা উঁচুতে দেখতে চাই

Mostafizস্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে এখন আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার, ইয়র্কারের সংমিশ্রণে অসাধারণ বোলার তিনি। বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। যেখানেই খেলেন না কেন, মুস্তাফিজের হৃদয়ে থাকে ‘বাংলাদেশ’। সে কথা আরো একবার স্মরণ করিয়ে দিলেন এই কাটার মাস্টার।

বার্তা সংস্থা এএফপির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি সব সময়ই আমার দেশের মাথা উঁচুতে দেখতে চাই। সেটা ক্রিকেটই হোক কিংবা অন্য কোনো খেলা হোক।’

সানরাইজার্স হায়দরাবাদের খেলা চলাকালীন মুস্তাফিজের জেলা সাতক্ষীরাবাসীর চোখ থাকে টিভির পর্দায়। ঘরের ছেলের খেলা দেখার জন্য সব সময়ই মুখিয়ে থাকেন তারা। মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান তাদের বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে দেন।

তার গ্রাম তেতুলিয়ার মানুষ বড় পর্দায় খেলা দেখতে মুখিয়ে থাকেন। এটা ভাবতেই ভালো মুস্তাফিজের, ‘ব্যাপারটা ভাবতেই ভালো লাগে। বেশি ভালো লাগে যখন শুনি, গ্রামের মানুষ ও বন্ধুরা অধীর আগ্রহে আমার খেলা দেখে। পরে আমাকে বলে ‘‘আমরা তোমার খেলা দেখেছি।’’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা