,

পবিত্র লাইলাতুল মেরাজ পালিত

2নিউজ ডেস্ক : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মসজিদ ও অন্যান্য স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত কামনায় কোরআনখানি, নফল নামাজ, জিকির-আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।

পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ওয়াজ করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ। এ সময় তারা দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া করেন।

মুসলামানরা প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে শবে মেরাজ উদযাপন করে থাকে। এই রাতে হজরত মোহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

বুধবার সূর্যাস্তের পর আসে মহিমান্বিত রজনী লাইলাতুল মেরাজ। এ রাত অসামান্য এবং অলৌকিকতার। পবিত্র এ রাতে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ মোস্তফা (সা.) মানব সম্প্রদায়ের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত করেন, ধর্মীয় পরিভাষায় দিদার লাভ করেন।

‘মেরাজকে ইসলাম ধর্মের ইতিহাসে আলোড়িত ঘটনা বলা হয় এজন্য যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও নবীকুলের শিরোমণি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী ও রাসুল আল্লাহর দিদারের পরম এ সৌভাগ্য অধিকারী হতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা