,

জেনে নিন বিয়ে প্রসঙ্গে ৮টি কঠিন সত্য

22222লাইফস্টাইল ডেস্ক : বিয়ে আমাদের উপমহাদেশে যেন এক উৎসবের নাম। এই উৎসব নিয়ে থাকে অনেক জল্পনা-কল্পনা। বর-কনে উভয়পক্ষের থাকেও অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা। পাত্র-পাত্রীর নিজস্ব স্বপ্ন তো আছেই সাথে জুড়ে যায় দু’টি পরিবার। কিন্তু কিছু কঠিন সত্য জানা প্রয়োজন আপনার এই বিয়ে প্রসঙ্গে। স্বপ্ন তো থাকবেই, সাথে থাকা প্রয়োজন বাস্তবতা। আসুন জেনে নিই ‘সাইকোলজি টুডে’ এর প্রধাণ সম্পাদক কাজা পেরিনার মতামত।

অমিমাংসিত চুক্তিঃ-
বিয়েতে এমন কিছু না কিছু থাকবেই যা আপনার মতের সাথে মিলবে না। অনেক সময় আপনি বুঝতেও পারবেন না কোন মতের অমলের কারণে বাক-বিতন্ডা চলছে আপনাদের। যত দ্রুত আপনি এটা খুঁজে বের করতে পারবেন, ততো দ্রুত হবে এর সমাধান। আপনার সংগীকেও উৎসাহিত করুন সমস্যাটি খুঁজে বের করতে।

আপনি শুধু নিজেকেই বদলাতে পারবেনঃ-
আবেগের টানে আমরা ভাবি নিজেদের মত অনেক কিছু বদলে নেব বিয়ের পর। কিন্তু বাস্তবে সেটা হয় না। আমরা শুধু আমাদেরই বদলাতে পারি। এটি বেশ চ্যালেঞ্জিং। কিন্তু মানিয়ে নেওয়ার জন্য খুবই জরুরী।

আপনারা একজন আরেকজনকে পছন্দ করেছেনঃ-
প্রায়ই এমন হয় যে, বিয়ের পর কোন সমস্যা হলে আমরা বাবা-মাকে দোষারোপ করি। কিন্তু প্রাপ্তবয়স্ক একজন মানুষ হিসেবে আমাদের নিজেদের সম্পর্কের দায় আমাদের নিজেদেরই নিতে হবে।

প্রথম মূহূর্তের সৌন্দর্য্যঃ-
প্রথম মূহুর্ত যে আবেগ, ভালবাসা নিয়ে আসে তা হয়ত আর ফিরে পাওয়া যায় না। আর এটা স্বাভাবিকও। সময় যাবে, অনুভূতির তীব্রতা কমে। প্রথম আবেগের সৌন্দর্য্যকে ভুলে যাবেন না। মেনে নিন যে, কিছু জিনিস একবারই আসে।

জীবনের চাহিদাগুলো ক্লান্ত করেঃ-
সম্পর্কে আমাদের থাকে বিবিধ চাহিদা। ভালবাসার পাশাপাশি ভাল আন্ডারস্ট্যান্ডিংও চাই আমাদের। কিন্তু সব হয়ত পাই না যেমন ভাবি। মনে রাখা প্রয়োজন যে মানুষটির এত এত সমস্যা আপনাকে আহত করছে তারই আছে এমন ভাল অনেক দিন যার জন্য তাকে ভালবাসেন আপনি। গুনগুলো ভুলে যাবেন না কখনো।

সামাজিকতাই সব নয়ঃ-
বিয়ে একটা সামাজিক স্বীকৃতি সত্যি। কিন্তু এই সামাজিকতাই সব নয়। আমরা দীর্ঘদিন সামাজিকতার খাতিরে আত্মিয়ের বাড়ি যাই, তাদের দাওয়াত দিই, নানান আনুষ্ঠানিকতা চালিয়ে যেতে থাকি। নিজেদের সময় দেওয়া হয় না। বাস্তব সত্য হল, নিজেদের সময় দেওয়া অন্য যে কোন কাজের চেয়ে বেশী জরুরী।

নিজের সন্তুষ্টির দায়িত্ব নিজেই নিনঃ-
নতুন মানুষটির আপনাকে বুঝতে সময় লাগবে। তার জন্য আশার পসরা না সাজিয়ে নিজেই নিজের সন্তুষ্টির পথ খুজে নিন। তাকে বুঝতে সময় দিন। সারাক্ষণ বুঝিয়ে বলতে যাওয়া বিরক্তির কারণ হতে পারে।

বিদ্বেষ সম্পর্ককে ভাল করেঃ-
সবকিছু একেবারে ভাল হওয়ার চেয়ে বরং একটু একটু বিদ্বেষ থাকা ভাল। আপাত খারাপ লাগা, বিরক্তি তৈরি হলেও দিনশেষে সম্পর্ক মধুর হয়!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট