,

ইতালিতে ৮টি মসজিদ ১৬ লাখ মুসলিমের জন্য !

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে থাকা মুসলিমদের বড় একটা অংশ থাকে ইতালিতে। ইউরোপের চতুর্থ সর্বোচ্চ (১৬ লাখ) মুসলিমের বসবাস দেশটিতে। অথচ সেখানে মসজিদ আছে মাত্র ১৬টি।কোয়ার্টজ ডটকম নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিয়া বোম্বারদিয়েরি নামের এক গবেষকের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে ইতালিতে মসজিদ প্রতিষ্ঠা করা কঠিন। বিকল্প হিসেবে গ্যারেজ, ভবনের নিচতলা কিংবা গুদামকে নামাজের জন্য ব্যবহার করেন ইতালীয় মুসলিমরা। নামাজের জন্য ব্যবহৃত এসব স্থানকে মুসাল্লা বলা হয়। এ ছাড়া দেশটিতে মুসলিমদের বেশ কিছু সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। সেগুলোও নামাজের জন্য ব্যবহার করা হয়। গোটা ইতালিতে ৮০০ সাংস্কৃতিক কেন্দ্র ও মুসাল্লা রয়েছে।

1439268230

কোয়ার্টজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইতালির তুলনায় ফ্রান্সে তিন থেকে চার গুণ বেশি মুসলিম আছে। দেশটিতে মসজিদ আছে দুই হাজার ২০০টি। ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্যে ইতালির চেয়ে দ্বিগুণ মুসলমান রয়েছে। দেশটিতে মসজিদ আছে এক হাজার ৫০০টি।

ইতালিতে মসজিদ সংকটের অন্যতম কারণ হলো, দেশটিতে ইসলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কোনো ধর্ম নয়। কোনো ধর্ম রাষ্ট্রের স্বীকৃতি পেলে উপাসনালয়গুলো নিরাপত্তা পায়। এ ছাড়া উপাসনালয় নির্মাণে সরকারি সহায়তাও পাওয়া যায়। কিন্তু ইতালিতে মুসলিমরা সে ধরনের সুবিধা থেকে বঞ্চিত।

দ্বিতীয়ত, ইতালিতে মসজিদ নির্মাণের অনুমতি পাওয়া দুঃসাধ্য। এ মসজিদ নির্মাণের আগে স্থানীয় লোকজনের বাধার মুখেও পড়তে হয়।

এ বিষয়ে গবেষক বোম্বারদিয়েরি বলেন, স্থানীয়দের রোষানলে না পড়তে ইতালির মসজিদগুলোতে মিনার বা গম্বুজ দেওয়া হয় না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা