,

ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা টাঙ্গাইলে ২ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি ট্রাকের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

115954_152

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে উত্তরবঙ্গ থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। পথে গোয়ালিয়াবাড়ি রেলক্রসিং পারপারের সময় একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন একজন।এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের যমুনা সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা