বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআন অবমাননার দায়ে  কুষ্টিয়ায় তরুণী আটক: পুলিশের ছেলেও জড়িত

 
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে মাইশা তান্যুশকা ইমু (২০) নামে এক তরুণী আল্লাহকে নিয়ে আপত্তিকর লেখা ও পবিত্র কুরআন শরীফে পা রেখে তার নিজ ফেসবুকে ছবি পোস্ট করায় ওই এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।এঘটনায় ইমুকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে কুমারখালী থানার পুলিশ কনস্টেবল তোফাজ্জল হোসেনের ছেলে তামিমও জড়িত বলে পুলিশকে জানিয়েছে ইমু।

download

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমারখালী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের এলঙ্গী পাড়া (তমিজ মোড়) এলাকার আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যক্তা মাইশা তান্যুশকা ইমু (২০) তার ফেসবুক পেজে মঙ্গলবার বিকেলে মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর লেখা ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের উপর ২টি পা রাখা ছবি পোষ্ট করে। ঐ ছবিতে একজন পুরুষ ও একজন মেয়ের পা পরিলক্ষিত হয়।

kostia_126504

 

বিষয়টি দ্রুত ফেসবুকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে। সন্ধ্যায় হাজার হাজার প্রতিবাদকারী তমিজ মোড়ে ইমুর পিতার বাড়ির সামনে প্রতিবাদ জানাতে থাকে। কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইমুকে আটক করে এবং তার মা-বাবাসহ থানায় নিয়ে আসে।

 

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে ইমুর বন্ধু কুমারখালী থানার পুলিশ কনস্টেবল তোফাজ্জেল হোসেনের ছেলে তামিম (২৫) জড়িত আছে বলে পুলিশের কাছে ইমু প্রাথমিক ভাবে স্বীকার করেছে।পুলিশ আরো জানায়, ইমুর ফেসবুক আইডি তার বন্ধু তামিম অথবা অন্য কেউ হ্যাক করে এই ছবি ও আপত্তিকর বক্তব্য পোষ্ট করে থাকতে পারে। তবে বিষয়টি প্রমাণের জন্য ইমুর মোবাইল সেট ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের ছেলে তামিম পলাতক রয়েছে। পুলিশ জানায়, তামিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

অন্যদিকে বুধবার বিকেলে শহরের বিভিন্ন মোড়ে সর্বস্তরের জনতা ইমু ও তামিমের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। তবে এ সময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন এবং পৌর জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শেষ হয়।পূর্ব থেকেই উপজেলা পরিষদে উপস্থিত থাকা কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম প্রতিবাদকারী জনতার সঙ্গে দুই দফা খোলামেলা কথা বলেন।

 

তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, এই জঘন্য ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি সকলকে শান্ত থাকার আহবান জানান। এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্য তোফাজ্জেল হোসেনকে ছেলের অপরাধের জন্য বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করেন।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে হাজার হাজার বিক্ষোভকারী চলে যান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান