বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মন্তব্যে পাকিস্তানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

donald-trumpআন্তর্জাতিক ডেস্ক : ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে সিআইএকে সহায়তাকারী পাকিস্তানি চিকিৎসককে কারাগার থেকে ‘দুই মিনিটে’ বের করে আনবেন, ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এ মন্তব্যে ক্ষিপ্ত প্রতিক্রিয়া প্রকাশ করেছে পাকিস্তান।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে পাকিস্তানকে চাপ দিয়ে ‘দুই মিনিটের মধ্যে’ চিকিৎসক শাকিল আফ্রিদিকে বের করে আনবেন।

এ কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর দান গ্রহণ করে ইসলামাবাদ।

ট্রাম্পের এ মন্তব্যের তীব্র সমালোচনা করে সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার বলেন, ‘জনাব ট্রাম্পের ভুল ধারণার বিপরীতে জানাচ্ছি, পাকিস্তান ইউনাইটেড স্টেটস্ অব আমেরিকার কোনো উপনিবেশ নয়। ডাঃ আফ্রিদির ভবিষ্যৎ পাকিস্তানের আদালত ও সরকার নির্ধারণ করবে, জনাব ডোনাল্ড ট্রাম্প না, এমনকি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও না।’

আল কায়েদার প্রতিষ্ঠাতা ও তৎকালীন প্রধান বিন লাদেনের নিহত হওয়ার পঞ্চম বার্ষিকীতে নিসারের বিবৃতিটি প্রকাশিত হল।

২০১১ সালের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর এক গোপন অভিযানে বিন লাদেন নিহত হন। এই ঘটনায় কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াশিংটন ডাঃ আফ্রিদিকে বীর হিসেবে বিবেচনা করে। কিন্তু ২০১২ সালে লস্কর-ই-ইসলাম নামের একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার দায়ে আফ্রিদিকে ৩৩ বছর কারাদণ্ড দেয় পাকিস্তান।

পরবর্তী সময়ে উচ্চ আদালতে আফ্রিদির এই শাস্তি খারিজ হলে তাকে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুনানি শেষে শিগগিরই ওই মামলার রায় দেওয়া হবে।

ফক্স নিউজে পাকিস্তান ও আফ্রিদি সম্পর্কে মন্তব্যে ট্রাম্প আরো বলেছিলেন, ‘আমি তাদের বলবো, (তাকে) ছেড়ে দাও, আর নিশ্চিতভাবেই তারা (তাকে) ছেড়ে দেবে। কারণ আমরা পাকিস্তানকে অনেক সাহায্য করি।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান